রোববার রাজধানীর যেসব এলাকায় দোকান ও মার্কেট বন্ধ

প্রতিদিন কোথাও না কোথাও কেনাকাটা করতে যেতে হয়। আর সাপ্তাহিক ছুটির দিন অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে কিংবা ঘুরতে যান। কিন্তু অনেক সময় ওই এলাকার তথ্য না জেনে গিয়ে দেখা যায় সেখানকার মার্কেট ও দোকানপাট বন্ধ।
নিয়মিত সাপ্তাহিক বন্ধের অংশ হিসেবে এসব এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
জেনে নিন আজ রোববার (২ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।
বন্ধ থাকবে যেসব দোকানপাট
শেরেবাংলা নগর, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
এ ছাড়া গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড় এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
.png)




