প্রশিক্ষকদের জন্য ‘আইপি৬ ডেভেলপমেন্ট’ প্রশিক্ষণ কর্মশালা শুরু

এশিয়া পোস্ট নিউজ
প্রশিক্ষকদের জন্য ‘আইপি৬ ডেভেলপমেন্ট’ প্রশিক্ষণ কর্মশালা শুরু
ছবি: সংগৃহীত

দেশে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী ব্রডব্যান্ড ইন্টারনেট অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষকদের জন্য ‘আইপি৬ ডেভেলপমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং এশিয়া প্যাসিপিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর সহযোগিতায় নেটওয়ার্ক প্রকৌশলী প্রশিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১২ মে) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী প্রশিক্ষণে ২০ জন প্রকৌশলী প্রশিক্ষক অংশ নিচ্ছেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইএসপিএবি’র সাধারণ সম্পাদক জনাব নাজমুল করিম ভূঞাঁ বলেন, বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহার দ্রুত বৃদ্ধি পাওয়ায় ‘আইপি৪’ এর সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ‘আইপি৬’ প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী ও টেকসই করতে ‘আইপি৬’ বাস্তবায়নে দক্ষ প্রশিক্ষক তৈরির বিকল্প নেই। দক্ষ প্রশিক্ষক তৈরি করার জন্য এই প্রশিক্ষক কর্মশালা।

তিনি আরও বলেন, প্রশিক্ষকদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান এর মাধ্যমে দেশের প্রতিটি বিভাগে ও জেলায় প্রতিনিয়ত চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের আয়োজন করব। যার মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়াররা যেমন সুফল পাবে তার সঙ্গে আইএসপি প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে স্বল্প মূল্যে নিরাপদ ইন্টারনেট সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।

তাছাড়া একটি আধুনিক প্রশিক্ষণ ল্যাব তৈরিতে প্রশিক্ষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা কথা উল্লেখ করা হয়।

প্রশিক্ষণ শেষে আগামী ১৪ মে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে।