ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সূচি জানাল ডিএমটিসিএল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটির মধ্যে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সূচি জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে ঈদের পরদিন থেকেই আগের মতো নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
এ উপলক্ষে ১৭ মার্চ শবেকদরের ছুটিসহ সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগ করছেন।