logo
Advertisement

ভাঙ্গায় পথচারীদের লক্ষ্য করে গুলির ঘটনায় গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ভাঙ্গায় পথচারীদের লক্ষ্য করে গুলির ঘটনায় গ্রেপ্তার ২
বাঁ থেকে হামিদুল গাজী ও ফাতেমা ইসলাম এনি। ছবি: এসআরবি সূত্রে পাওয়া

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে হামিদুল গাজী (৪২) ও ফাতেমা ইসলাম এনি (২৬) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ঘটনায় ব্যবহৃত একটি গাড়িও উদ্ধার করা হয়েছে।

উত্তরার এসআরবি-১ কার্যালয়ে বুধবার (১৬ বুধবার) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নটির লে. কর্নেল মো. নেয়ামুল হালিম খান।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বনানীর হাউজ-৮৯, রোড-১৩, ব্লক-ডি এলাকার ইম্পেরিয়াল সুইটস গার্ডেন হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

লে. কর্নেল মো. নেয়ামুল হালিম খান জানান, গত ১৭ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে হামিদুল গাজী তার কথিত বান্ধবী ফাতেমা ইসলাম এনিকে নিয়ে ঢাকা থেকে গোয়ালগঞ্জের উদ্দেশ্যে একটি খয়েরি-মেরুন রঙের প্রাইভেটকারে রওনা দেন। পথে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে গোয়ালগঞ্জ যাওয়ার সময় পান খাওয়ার উদ্দেশ্যে এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি পার্কিং নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়।

একপর্যায়ে গাড়িতে থাকা হামিদুল গাজী উত্তেজিত হয়ে পথচারীদের ভয়ভীতি প্রদর্শন করতে প্রাইভেটকারের ভেতরে থাকা অবৈধ অস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। পরে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে গোয়ালগঞ্জের দিকে চলে যান। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা হয়।

ঘটনার পর এসআরবি প্রাথমিক সত্যতা যাচাই করে এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গুলিবর্ষণকারী চালক ও তার নারী সহযোগী বনানীর একটি হোটেলে অবস্থান করছেন। পরবর্তীতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বনানীর ইম্পেরিয়াল সুইটস গার্ডেন হোটেলে অভিযান চালিয়ে হামিদুল গাজী ও ফাতেমা ইসলাম এনিকে গ্রেপ্তার করে।

র‍্যাব কর্মকর্তা নেয়ামুল হালিম খান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তাদের দেখানো তথ্যের ভিত্তিতে ব্যবহৃত খয়েরি-মেরুন রঙের প্রাইভেটকারটি যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় গুলি ছোড়ার কাজে ব্যবহৃত পিস্তলটি উদ্ধারে অভিযান ও তদন্ত চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গাড়ি ও গ্রেপ্তার ব্যক্তিদের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।