logo
Advertisement

বংশাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বংশাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর বংশাল এলাকার নবাবপুর রোডের রথখোলা মোড় সংলগ্ন একটি বাসা থেকে কৌশিক আহমেদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রিফাত জানান, কৌশিক নবাবপুর রোড এলাকায় মেশিনারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আজ বিকেল ৪টার দিকে পারিবারিক কলহের জেরে তিনি নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তিনি বলেন, এরপর দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

রিফাত জানান, কৌশিকের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রথখোলা মোড় সংলগ্ন ২৫৫/৩ নম্বর বাড়িতে থাকেন তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।