logo

উত্তরায় জাবির প্রাক্তন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

উত্তরায় জাবির প্রাক্তন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইখলাস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত করা যাবে।

এদিকে একই বিভাগের ৪৪তম ব্যাচের আরেক শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত কয়েক দিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল। সে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু অস্বাভাবিক পোস্টও দিয়েছিল।

কাজল মিয়া আরও জানান, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে জানা যায়, সাবিত নিজ বাসায় আত্মহত্যা করেছে। ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।