রাজধানীতে বায়ুদূষণে শীর্ষে পুরান ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান বরাবরই উপরের দিকে। বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার ঢাকার বিভিন্ন স্থানে বায়ুদূষণ পরিমাপের যন্ত্র স্থাপন করেছে। এর ফলের ঢাকার কোন অংশে বায়ুদূষণের মাত্রা কত তা জানা যায়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আইকিউএয়ারের স্টেশনভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকার সবচেয়ে দূষিত এলাকার তালিকায় পুরান ঢাকা শীর্ষে উঠে আসে। পুরান ঢাকার বেচারাম দেউরি পয়েন্টে বায়ুদূষণের মাত্রা ১৮০ ছিল।
তালিকায় ১৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হাজারিবাগ এলাকা এবং ১৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ধানমন্ডি। তালিকায় ১৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছ গুলশান-২ ও ১৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মিরপুরের সাগুফতা এলাকা।
আর ১৪১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উত্তরা-১৮ রাজউক এপার্টমেন্ট এলাকা, ১৩৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছে মগবাজার, বারিধারা ও বারিধারা পার্ক এলাকা। আর ১৩১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উত্তর বাড্ডা, ১২০ পয়েন্ট নিয়ে নবম স্থানে তেজগাঁও ও ১১৭ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে রয়েছে মিরপুরের পল্লবী এলাকা। এছাড়া
মূলত একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।