রাজধানীর আরও ২ জায়গায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর মহাখালী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকা ও মহাখালীতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা।
এ ছাড়া একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার জুমার পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে।

