logo

রাজধানীতে ১৪৪ বোতল মদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী আটক

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীতে ১৪৪ বোতল মদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী আটক
জব্দ করা মদসহ ইসলামী আন্দোলন কর্মী। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর প্রগতি সরণী এলাকা থেকে ১৪৪ বোতল বাংলা মদসহ ইসলামী আন্দোলনের এক কর্মীকে আটক করেছে গুলশান ট্রাফিক বিভাগ।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রগতি সরণীতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনায় তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন।

দেলোয়ার হোসেন জানান, চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দেওয়া হলে ভেতর থেকে এক ব্যক্তি দ্রুত পালিয়ে যান। এতে সন্দেহ হলে সিএনজিটি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ৩টি বস্তায় মোড়ানো ১৪৪ বোতল বাংলা মদ জব্দ করা হয়।

পরে সিএনজিতে থাকা অপর এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী বলে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।