Advertisement

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

এশিয়া পোস্ট ডেস্ক
শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
বিভিন্ন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। ছবি : সংগৃহীত

প্রতিদিন কোথাও না কোথাও কেনাকাটা করতে যেতে হয়। আর সাপ্তাহিক ছুটির দিন অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে কিংবা ঘুরতে যান। কিন্তু অনেক সময় ওই এলাকার তথ্য না জেনে গিয়ে দেখা যায় সেখানকার মার্কেট বন্ধ।

নিয়মিত সাপ্তাহিক বন্ধের অংশ হিসেবে এসব এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

জেনে নিন আজ শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

একই দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ মার্কেটও বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।