logo

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হয় রাশেদ খান মেননকে

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হয় রাশেদ খান মেননকে
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাশেদ খান মেননকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। ছবি: এশিয়া পোস্ট

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও অভিযুক্ত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে (৮৩) স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

সেখানে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা ৬টার দিকে পুলিশি পাহারায় তাকে পুনরায় নিয়ে যাওয়া হয়।

তার সঙ্গে থাকা পুলিশের পরিদর্শক মো. আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার এক আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে।