logo

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
ছবি : এশিয়া পোস্ট কোলাজ

প্রতিদিন কোথাও না কোথাও কেনাকাটা করতে যেতে হয়। আর সাপ্তাহিক ছুটির দিন অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে কিংবা ঘুরতে যান। কিন্তু অনেক সময় ওই এলাকার তথ্য না জেনে গেলে দেখা যায় সেখানকার মার্কেট বন্ধ।

তাই বাসা থেকে বের হওয়ার আগে রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জানা থাকলে ঝামেলা পোহাতে হয় না এবং সময় অপচয় হয় না। সেই সঙ্গে মনও খারাপ হবে না।

তাই ব্যস্ত এই শহরে ঘর থেকে বের হওয়ার আগেই জেনে নিতে পারেন আজ বুধবার (৭ অক্টোবর) কোন কোন মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট

পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।