ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ১১৪ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ১১৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৩৯৫টি যানবাহন ডাম্পিং এবং ৩১৭টি যানবাহন রেকার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৬৭টি, লালবাগ বিভাগে ১৫৯টি, মতিঝিল বিভাগে ৪৭৭টি, ওয়ারী বিভাগে ১৯৫টি, তেজগাঁও বিভাগে ১৪৭টি, মিরপুর বিভাগে ৪০৫টি, উত্তরা বিভাগে ৪৫১টি এবং গুলশান বিভাগে ২১৩টি মামলা করা হয়।
অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক মামলা রয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
