logo

ফুটপাত দখল করলে ট্রেড লাইসেন্স বাতিল করবে ডিএসসিসি

ফুটপাত দখল করলে ট্রেড লাইসেন্স বাতিল করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব মালিকানাধীন ও আওতাধীন বিভিন্ন শপিংমল ও মার্কেটের সামনের রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট দোকান বা পক্ষের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে ডিএসসিসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএসসিসির আওতাধীন বিভিন্ন মার্কেটের সামনে ও ফুটপাতে অবৈধভাবে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। জনস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট দোকানদার বা পক্ষগুলোকে নিজ উদ্যোগে দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসসিসির নির্দেশনায় আরও বলা হয়েছে, ফুটপাত বা রাস্তা দখল করে রাখা মালামাল অবিলম্বে নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকান বা পক্ষের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়।