logo

বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ায় প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: রিজভী

বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ায় প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: এশিয়া পোস্ট

বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজে ডা. মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

Advertisement

রিজভী বলেন, বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এ সময় তিনি গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অপেক্ষাকৃত কার্যকর উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই এটিকে বাতিল করেছে ক্ষমতা কুক্ষিগত করতে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হলে শহিদ ডা. মিলনের আত্মত্যাগ প্রতিষ্ঠিত হতো।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট