Advertisement

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, সহনীয় পর্যায়ে ঢাকার বাতাস

এশিয়া পোস্ট ডেস্ক
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, সহনীয় পর্যায়ে ঢাকার বাতাস
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ পরিস্থিতির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে ভারতের নয়াদিল্লি। বায়ুমান সূচকে নয়াদিল্লির স্কোর ১৮২। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান রয়েছে ১৮ নম্বরে। আজ বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৮৪, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা, যার স্কোর ১৬১। ১৭২ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৬১ স্কোর নিয়ে অবস্থান করছে বাহারাইনের রাজধানী মানামা। ১৫৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।