logo
Advertisement

আমি ভালো হয়ে যাব, অস্ত্রসহ আমাকে নিয়ে যান: ডিবিকে ফোনকল

এশিয়া পোস্ট নিউজ
আমি ভালো হয়ে যাব, অস্ত্রসহ আমাকে নিয়ে যান: ডিবিকে ফোনকল
মোবাইলে ফোনকলের চিত্র। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

রাজধানীর মিরপুরের ভাষানটেকে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই বাড়িতে থাকা এক ব্যক্তির কাছে অস্ত্র রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর থেকে ওই বাড়ি ঘিরে রাখে ডিবির একটি টিম।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ভাষানটেকের একটি বাড়ির ঠিকানা দিয়ে এক ব্যক্তি ডিবিকে ফোন করে। ফোনে ওই ব্যক্তি জানান তার কাছে অস্ত্র আছে।

ফোন করা ব্যক্তি বলেন, ‘আমি আর অপরাধের পথে চলতে চাই না। আমি ভালো হয়ে যাব। আপনারা এসে অস্ত্র সহকারে আমাকে নিয়ে যান। আমি আত্মসমার্পণ করতে চাই।’

এমন খবর পাওয়ার পর ডিবির একটি টিম ওই বাড়ি ঘিরে রেখেছে জানিয়ে ডিবির ওই কর্মকর্তা বলেন, ভেতরে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে ওই সংবাদের সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না।

যে ব্যক্তি এই কথা বলেছেন তার তথ্য কতটুকু সঠিক, তা বিস্তারিত পরে বলা যাবে বলে জানান ডিবির ওই কর্মকর্তা।