অ্যাপোলো হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকায় ইফতার মাহফিলের আয়োজন করেছে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার।
সম্প্রতি ঢাকার এক হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতের সংশ্লিষ্ট ব্যক্তিত্ব, ট্রাভেল এজেন্সি, ব্যবসায়ী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাপোলো হাসপাতালের সহযোগী সহসভাপতি (আন্তর্জাতিক বিক্রয়) এম এস গুরু প্রসাদ।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের রোগীদের উন্নত চিকিৎসাসেবা গ্রহণ সহজ করতে ঢাকায় যমুনা ফিউচার পার্কে অ্যাপোলো হাসপাতালের তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে রোগীরা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, অনলাইনে ডাক্তার ভিজিট, সাক্ষাতের সময় নির্ধারণ, চিকিৎসা পরিকল্পনা এবং প্রয়োজনীয় মেডিকেল ভিসা সেবা সহজেই পেতে পারবেন।