logo

ঢাকায় গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকায় গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকার কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী বলেন, আগুন লাগার পরপরই আমরা আশপাশের অন্তত ৫০টি বাড়িতে পানি সংগ্রহের চেষ্টা করি, কিন্তু কোথাও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম।