logo

ঢামেক হাসপাতালের বাথরুম থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢামেক হাসপাতালের বাথরুম থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার একটি বাথরুম থেকে অজ্ঞাত এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ২৮ বছর বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, সকালে হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি ঝুলছে। এ সময় বাথরুমের মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) একটি দল ঘটনাস্থলে আসে। নিহত তরুণীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি হাসপাতালের রোগী, রোগীর স্বজন বা দর্শনার্থী ছিলেন কি না, নাকি বাইরে থেকে হাসপাতালে এসেছিলেন, এ বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে তরুণীর পায়ের নিচে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। মরদেহটি উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।