logo
Advertisement

পরকীয়া নিয়ে বকাঝকা করায় গলায় দড়ি দিলেন নারী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
পরকীয়া নিয়ে বকাঝকা করায় গলায় দড়ি দিলেন নারী
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে মিতু আক্তার (২২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে আচারওয়ালা ঘাটের ৭নং গলি এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিতু শরীয়তপুরের জাজিরা থানা এলাকার মাদবর কান্দি গ্রামের আজিজ মাতবরের মেয়ে।

জানা গেছে, তার স্বামী রনি বিদেশে থাকেন। মিতু কামরাঙ্গীরচরের ওই বাসায় ভাড়া থাকতেন।

নিহতের ফুফু ডালিয়া আক্তার বলেন, স্বামী বিদেশ থাকার মধ্যেই মিতু অনলাইনে কাপড় বিক্রেতা রিয়াজ নামের একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি তার ছোট ভাই জেনে যায়। পারিবারিক থেকে বকাঝকা করলে মিতু রুমে ঢুকে দরজা লাগিয়ে গলায় ফাঁস দেন।

ডালিয়া বলেন, বিষয়টি টের পেয়ে মিতুকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।