logo
Advertisement

থানা থেকে পালালেন রিমান্ডে থাকা নারী আসামি, ৪ পুলিশ প্রত্যাহার

এশিয়া পোস্ট প্রতিবেদক
থানা থেকে পালালেন রিমান্ডে থাকা নারী আসামি, ৪ পুলিশ প্রত্যাহার
যাত্রাবাড়ী থানা। ছবি: গুগল ম্যাপস থেকে

রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ হেফাজত থেকে রিমান্ডে থাকা এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) হত্যা মামলার আসামি মিতু আক্তার কৌশলে থানা হেফাজত থেকে পালিয়ে যান।

ওয়ারী বিভাগের এডিসি (ডেমরা জোন) মহসিন মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি হত্যা মামলায় গ্রেপ্তার মিতু আক্তার তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে আদালতে হাজির করার প্রস্তুতির সময় তিনি পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান।

পুলিশ সূত্র জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।

এদিকে, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যাত্রাবাড়ী থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (লাইন ক্লোজ) করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।