গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্ত্রীসহ গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্ত্রীসহ গ্রেপ্তার
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমানকে স্ত্রীসহ গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে রিক্তা মণি (১২) নামে এক গৃহকর্মীর ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমানকে স্ত্রীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (২০ জুন) দুপুরে ধানমন্ডি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসার নিচ থেকে রিক্তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিক্তা মণির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।

বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, ঘটনাটি শুক্রবার ভোরের দিকে ঘটেছে। পরে রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ওই বাসার গৃহকর্তা ইঞ্জিনিয়ার সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে থানায় নেওয়া হয়েছে।

এর আগে, রিক্তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করে নিহতের পরিবার।

রিক্তার পরিবারের দাবি, তাকে ওই বাসায় নির্যাতন করা হতো। মৃত্যুর আগের দিনও মায়ের সঙ্গে মোবাইলে কথা হয়েছিল। রিক্তা তখন বাড়ি নিয়ে যাওয়ার জন্য আবদার করে মায়ের কাছে কান্না করে।

জানা গেছে, ঈদুল আজহার ১৫ দিন আগে পরিচিত একজনের মাধ্যমে শিশুটিকে ওই বাসায় কাজে আনা হয়েছিল।