logo

ভলিবল ফেডারেশন নিয়ে ইশরাক হোসেনের অঙ্গীকার

ভলিবল ফেডারেশন নিয়ে ইশরাক হোসেনের অঙ্গীকার

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, খেলায় হার-জিত থাকবেই। কিন্তু উভয় দলের খেলোয়াড়রা দেশের ভলিবল খেলাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ‘ভলিবল প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

নিজেকে একজন ক্রীড়া সংগঠক হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, ভলিবলের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও তিনি সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবেন।

তিনি আরও জানান, ভলিবল ফেডারেশনের উদ্যোগে স্টেডিয়ামটিকে আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে এটিকে এয়ার কন্ডিশনড করে আন্তর্জাতিক মানের ভলিবল প্লে-গ্রাউন্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইশরাক হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান, ফেডারেশনের সহ-সভাপতি মাছুদুল আলম এবং অর্গানাইজিং কমিটির সম্পাদক সোহেল রানা লিংকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।