logo

উত্তরায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

উত্তরায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ট্রেনে কাড়া পড়ে মো. আরমান (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উত্তরার কোটবাড়ি রেলগট এলাকায় রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি হলেন, নরসিংদী সদরের বকুলতলা গ্রামের সামছুদ্দিন মিয়ার ছেলে আরমান।

এ বিষয়ে রেলওয়ে পুলিশের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এশিয়া পোস্টকে বলেন, আরমান টঙ্গীর দিক থেকে বিমানবন্দরের দিকে রেললাইনে পায়ে হেঁটে আসছিলেন। পথিমধ্যে ঢাকামুখী একটি ট্রেনের ধাক্কায় সে রেললাইনের পশ্চিম পাশে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ কেটে যায়।

তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হলে এসেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই আব্দুর রাজ্জাক।