logo
Advertisement

মহাখালীর আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
মহাখালীর আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
মহাখালীতে পুরোনো ভবনে আগুন। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মহাখালীতে এসকেএস শপিংমলের পেছনে বিট্রিশ আমেরিকান টোব্যাকো অফিসের কাছে একটি পুরনো ভবনের ছাদে আগুন লেগেছে। ভবনটির তৃতীয় তলায় বৈদ্যুতিক সাব-স্টেশনের কারণে আগুন নিয়ন্ত্রণে সতর্কতার সঙ্গে কাজ করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের কাছেই ভবনটির তৃতীয় তলায় বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি পুরোনো চারতলা ভবনের ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তালহা বিন জসিম।