Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ-সংগঠনের ২ নেতাকর্মী গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ-সংগঠনের ২ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

Advertisement

গ্রেপ্তারকৃতরা হলেন—আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মো. জহির হাওলাদার (৫৪) এবং আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২)।

ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে মিরপুর মডেল থানাধীন শাহআলীবাগ এলাকায় অভিযান চালিয়ে জহির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই রাতে আনুমানিক ৯টা ৩০ মিনিটে লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে ইবনে আল সেলিমকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানা জানায়, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।