বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

রাজধানীর শাহজাহানপুর রেল ক্রসিং অংশে রেল লাইনের দুই পাশে ভাল্ড স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা হতে রাত ৯টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস থাকবে না।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা হতে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ ছাড়াও এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


