উত্তরায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মো. রাজু আহমেদ (৫০) নামের একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উত্তরা ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন জানান, উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, রাজু আহমেদ ২০১৩ ও ২০১৫ সালের দুটি সিআর মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।
এ ছাড়াও ২০২৩ সালে কলাবাগান থানায় দায়ের করা একটি সিআর মামলায় সে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
তার বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার জন্য আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।
