এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর মাদক কারবারি চক্র গ্রেপ্তার

অনলাইন ও মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রসাশনের। রাজধানীর বিমানবন্দর এলাকায় মহাসড়কে মাদক বিক্রি করা নারী চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন তানিয়া আক্তার (১৯), রিতা আক্তার (২০), সুমি বেগম (২২), মোছা. আমেনা আক্তার (২০), মিম আক্তার (১৯) ও মানিক মিয়া (৩২)।
সোমবার (২৫ মে) ডিএমপির বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) টি এম আল আমিন এশিয়া পোস্টকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দর রেলস্টেশন পার্কিংকের সামনের মহাসড়ক, গোলচত্বর ও এর আশপাশে রোববার (২৪ মে) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় অভিযান চালিয়ে নারী মাদক কারবার চক্রের সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকালে তানিয়ার কাছ থেকে ৫ পুরিয়া, রিতার কাছ ৬ পুরিয়া, সুমি বেগমের কাছ থেকে ৮ পুরিয়া, আমেনার কাছ থেকে ৮ পুরিয়া, মিমের কাছ থেকে ৮ পুরিয়া ও মানিকের কাছ থেকে ১০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
এর আগে, গত শনিবার (২৩ মে) এশিয়া পোস্ট ‘বাসে আসে মাদকের চালান, বিমানবন্দরে প্রকাশ্যে চলে বিক্রি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে কীভাবে মাদকের চালান আসছে এবং কোন কোন এলাকায় মাদক বিক্রি হছে, সেসব তুলে ধরা হয়।
এ বিষয়ে এসআই টি এম আল আমিন এশিয়া পোস্টকে বলেন, মহাড়কে প্রকাশ্যে মাদক বিক্রি, এশিয়া পোস্টে সংবাদটি প্রকাশের পর সেই আমাদের নজর আসে। পরবর্তীতে বিমানবন্দরের ওই সব এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক কারবারি চক্র ও এর সঙ্গে জড়িত পাঁচজন নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে সংবাদ প্রকাশের পর নারী মাদক কারবারি গ্রেপ্তারের ঘটনায় বিমানবন্দর এলাকার ব্যবসায়ী ও বাসিন্দরা ধন্যবাদ জানিয়েছেন এশিয়া পোস্টকে। তারা বলেন সমাজের অসংগতি তুলে ধরে এশিয়া পোস্ট একসময় বহু দূর এগিয়ে যাবে।