logo

আন্দোলনরত প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের ৫ সদস্যের প্রতিনিধি মন্ত্রণালয়ে

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
আন্দোলনরত প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের ৫ সদস্যের প্রতিনিধি মন্ত্রণালয়ে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচি করেছেন। ছবি: এশিয়া পোস্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন তারা। পরে বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নেন। দুপুর দেড়টার পরে শাহবাগ থানার মধ্যস্থতায় আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি গ্রুপ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যান।

আন্দোলনকারী চাকরিপ্রার্থী মেহেদি হাসান এশিয়া পোস্টকে এ তথ্য জানান।

আন্দোলনকারীরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও যারা নিয়োগপত্র পাননি, তাদের দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে এ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

গত ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়। তবে বিভিন্ন জেলায় শত শত প্রার্থী নিয়োগপত্র পাননি। এতে তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনে এক হাজারের বেশি প্রার্থী নিয়োগপত্র ইস্যু হয়নি বলে দাবি করেছে ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’। বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি।

এর আগে গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।