ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ৪০ মিলিমিটার, আজও মেঘলা থাকবে আকাশ

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৬ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা আকারে বৃদ্ধি পেতে পারে।
দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
আরও পড়ুন: নিরাপদ সড়ক নিয়ে শায়খ আহমাদুল্লাহর আক্ষেপ
গতকালের (মঙ্গলবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।