logo
Advertisement

রায়ের বাজারে পরিত্যক্ত শুটারগান জব্দ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রায়ের বাজারে পরিত্যক্ত শুটারগান জব্দ
জব্দ করা শুটারগান। ছবি: র‌্যাবের সৌজন্যে

রাজধানীর মোহাম্মদপুরে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে একটি দেশীয় তৈরি শুটারগান জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর মুবীন রহমান।

মুবীন রহমান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় রোববার (১৩ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শুটারগান পাওয়া যায়।’

তিনি বলেন, ‘জব্দ করা শুটারগানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় জিডি (নম্বর ১৪০৯) করা হয়েছে।’

অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।