logo
Advertisement

মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
মহাখালীতে পুরনো ভবনে আগুন। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনে বিট্রিশ আমেরিকান টোবাকোর পুরনো অফিসের কাছে একটি পুরনো ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে বিট্রিশ আমেরিকান টোবাকোর পুরনো অফিসের কাছে একটি পুরনো ভবনে আগুন লাগার খবর পান তারা।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গেছে বলে জানান তিনি।

আগুন লাগার কারণ বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।