চলন্ত গাড়ি থেকে মোবাইল-ম্যানিব্যাগ ছিনতাই, যুবক গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত গাড়ি থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিনুল ইসলামের (২৪) বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আমিনুলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় চলন্ত বাস-মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে ছিনতাইয়ের সাথে জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।