logo

রাজধানীতে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

রাজধানীতে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

রাজধানীর বাড্ডায় আটতলা ভবনের ছাদ থেকে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে।

নিহত সুবীর বিশ্বাস জনতা ব্যাংকের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাখার ক্যাশ অফিসার ছিলেন। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার শচীন বিশ্বাসের ছেলে।

সুবীরের মামাতো ভাই নির্মল বাড়ৈ বলেন, গত ১৭ জানুয়ারি সুবীর ঢাকায় বেড়াতে এসেছিলেন। শুক্রবার বিকেলে ভবনের আটতলার ছাদে ওঠেন। একপর্যায়ে সেখান থেকে তিনি লাফিয়ে পড়েন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ খবর পেয়ে ওই বাসার সামনে থেকে সুবীর বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।