logo

আ.লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার

আ.লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য ও কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর নিকেতনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে এসআরবির একটি দল নিকেতন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে নিজ বাসা থেকে রানা তাজউদ্দিন খানকে আটক করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

রানা তাজউদ্দিন খান আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা হিসেবেও পরিচিত।

তার শ্বশুর আবদুর রহমান বদি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য। ইয়াবা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের কারণে তিনি ‘ইয়াবা বদি’ নামেও পরিচিত।

রানা তাজউদ্দিনের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বামনিকোর গ্রামে। তার বাবার নাম সুরুজ আলী খান এবং মায়ের নাম মনোয়ারা আক্তার।

এর আগে নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি।