logo
Advertisement

২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোসা. ছালমা বেগম লাকি (৪৮) ও মো. আব্দুর রহিম (৫৪)।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে গোয়েন্দা পুলিশ খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ মাদক সংগ্রহ করে খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।