Advertisement

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক

এশিয়া পোস্ট প্রতিবেদক
ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গেলে এক যুবলীগ কর্মীকে আটক করা হয়। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট ঘিরে ফুল দিতে গিয়ে আসা এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গেলে তাকে আটক করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, অর্ণব দাস যুবলীগের সক্রিয় সদস্য। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে আনতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থেই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে।

১৫ আগস্টকে কেন্দ্র করে শনিবার ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে।