logo

সালমান মুক্তাদিরের অফিসে হামলা: মাগুরা থেকে আরও এক জন গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সালমান মুক্তাদিরের অফিসে হামলা: মাগুরা থেকে আরও এক জন গ্রেপ্তার
মাগুরা থেকে গ্রেপ্তার করা হয় বিকাশকে। ছবি: ডিবি সূত্রে পাওয়া

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অফিসে হামলার ঘটনায় বিকাশ নামে আরও এক জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। তাকে মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, সালমান মুক্তাদিরের অফিসে হামলার ঘটনা তদন্ত করতে গিয়ে বিকাশের নাম উঠে আসে। তদন্তের তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে মাগুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিসি ডিবি গুলশান জানান, হামলার ঘটনায় কারা জড়িত এবং তাদের কী ধরনের সম্পৃক্ততা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে বিকাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।