ওয়ারেন্টভুক্ত আসামি ও পেশাদার ছিনতাইকারী সাদ্দাম গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও চিহ্নিত পেশাদার ছিনতাইকারী দিদারুল আলম হৃদয় ওরফে সাদ্দামকে (৩১) গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল হাসেম রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল হাসেম রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিদারুল আলম হৃদয় ওরফে সাদ্দামকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সাদ্দাম এলাকায় দীর্ঘ দিন ধরে পেশাদার ছিনতাই কার্যক্রমের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
