logo

রাজধানীর মিরপুরে বাসে আগুন

রাজধানীর মিরপুরে বাসে আগুন
ছবি: ভিডিও থেকে নেওয়া।

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসের সিটসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দুর্বৃত্তরা ‘ইতিহাস’ নামের বাসটিতে আগুন দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে মিরপুর ১০ গোলচত্বর এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এশিয়া পোস্টকে বলেন, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে ইতিহাস বাসে আগুনের খবর পেয়ে মিরপুর স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।