মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

এশিয়া পোস্ট ডেস্ক
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো কোন এলাকার মার্কেট ও শপিংমল সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। তা না হলে গন্তব্যে গিয়ে অপ্রয়োজনীয় ভোগান্তিতে পড়তে হতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) সাপ্তাহিক ছুটির কারণে ঢাকার বেশ কয়েকটি এলাকার দোকানপাট এবং একাধিক জনপ্রিয় মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওরান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া এলাকার অধিকাংশ দোকানপাট মঙ্গলবার বন্ধ থাকবে।

যেসব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে

সাপ্তাহিক ছুটির কারণে বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওরান বাজার ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজা বন্ধ থাকবে।