Advertisement

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড তানিম রেজা বাপ্পি। ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড এবং তার অস্ত্র ভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তানিম রেজা বাপ্পি দীর্ঘদিন ধরে পলাতক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। সুব্রত বাইনের হয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্র সরবরাহ ও সন্ত্রাসী দল নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার এশিয়া পোস্টকে বলেন, মতিঝিল থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। বাপ্পির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।