logo

ককটেল বিস্ফোরণকারী নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ককটেল বিস্ফোরণকারী নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী ইফাত বিন আল দিহানী প্রিয়ম। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে আটক করা ককটেল বিস্ফোরণকারী নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেপ্তার ছাত্রলীগ কর্মীর নাম- ইফাত বিন আল দিহানী প্রিয়ম।

শনিবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় শ্যামপুর থানাধীন ফরিদাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

Advertisement

এসআরইউ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রিয়ম জানিয়েছে- মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে এবং শান্তিনগর মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরক সংগ্রহ, সরবরাহ ও ককটেল নিক্ষেপে সহায়তার সাথে সে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।