logo

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা যেখান থেকে গ্রেপ্তার হলেন

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা যেখান থেকে গ্রেপ্তার হলেন
২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিডি নিউজ২৪ -এর ফাইল ছবি

রাজধানীর গুলশান থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) শফিকুল ইসলাম জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা ও জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে।