logo

জাতীয় শিশু হাসপাতালে আগুন

জাতীয় শিশু হাসপাতালে আগুন

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় শিশু হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট) আগুন লাাগার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর সারে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

হাসপাতালে কর্মরত একজন কর্মচারী জানান, হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে থাকা জেনারেটরের ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছড়িয়ে পড়ার আগে হাসপাতালের কর্মচারী-স্টাফদের তৎপরতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ধোঁয়ার কারণে পরিস্থিতি বোঝা যাচ্ছে না। ফায়র সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, তারা পথেই আছে।

সরেজমিনে হাসপাতালের আন্ডারগ্রাউন্ড থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিচে সাধারণত গাড়ি পার্কিং করা হয়ে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় পার্কিংয়ে রাখা গাড়িগুলো দ্রুত বের করে আনার ব্যবস্থা করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১২টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। কর্মীরা ইতোমধ্যে আগুন নেভাতে কাজ শুরু করেছেন।