সারা দেশ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে ইটের সঙ্গে বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে স্থানীয় লোকজন কালিহর নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।