নদীতে ইটের সঙ্গে বাঁধা নবজাতকের মরদেহ

এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
নদীতে ইটের সঙ্গে বাঁধা নবজাতকের মরদেহ
মানচিত্রে নেত্রকোনা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে ইটের সঙ্গে বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২৯ জুন) সকালে স্থানীয় লোকজন কালিহর নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে কালো শার্টে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নবজাতকের মরদেহটি কালো শার্টে পেঁচিয়ে লাল রঙের রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে নদীতে ডুবিয়ে রাখা হয়েছিল। পরে কোনো কারণে সেটি ভেসে ওঠে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।