logo

সুস্থ হার্টের প্রত্যয়ে ফরচুন রাইস ব্র্যান অয়েলের ওয়াকাথন আয়োজন

সুস্থ হার্টের প্রত্যয়ে ফরচুন রাইস ব্র্যান অয়েলের ওয়াকাথন আয়োজন
ছবি: বিজ্ঞপ্তি থেকে নেওয়া

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষ্যে ৩ অক্টোবর ঢাকার হাতিরঝিলে ‘হার্টের জন্য হাঁটো’ শীর্ষক একটি ওয়াকাথনের আয়োজন করে ফরচুন রাইস ব্র্যান অয়েল। হার্টের সুস্থতা ও নিয়মিত হাঁটার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এই কর্মসূচিতে ভোক্তা, পেশাজীবী, ইনফ্লুয়েন্সারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এই কর্মসূচির মাধ্যমে মানুষকে দৈনন্দিন জীবনে নিয়মিত হাঁটা ও শারীরিক কার্যক্রমে অভ্যস্ত হয়ে আরও সক্রিয় ও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা হয়।

পাশাপাশি, সঠিক মাত্রায় গামা-ওরাইজেনল সমৃদ্ধ ফরচুন রাইস ব্র্যান অয়েল প্রতিদিনের রান্নায় ব্যবহারের প্রতি উৎসাহিত করা হয়, যা স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হিসেবে ভূমিকা রাখে।

‘হার্টের জন্য হাঁটো’—এই থিমে ফরচুন রাইস ব্র্যান অয়েল সবাইকে নিয়মিত হাঁটা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, সক্রিয় থাকা ও হার্টের যত্ন নেওয়ার আহ্বান জানায়।